ফ্যান্টাসি

১

৩৬০ ডিগ্রি জুড়ে ঢেউ।
বিপদসীমাকে ছুঁয়ে, কেউ

ঝরাপাতা
এক... দুই... তিন...

জৈব, দৈব নাকি মনুষ্যত্বহীন?

আজ কে বাঁচাতে আসে, তোমায়?

২

প্রচন্ড উত্তাপ ও চাপে
বিস্ফোরণ উপহার পেয়েছিল গ্রহটি।

সিলিকার কুচি। অনিবার্য ক্ষয়।

উপগ্রহের সাথে দেহ বিনিময়।

মোহ ভেঙে বেরিয়ে আসতে চেয়েও
আবার ঢুকে পড়া। ডিমের ভিতর।

আসলে অপ্সরারাই ইন্ধন দিত...

লিখিত- উত্তরপাড়া, ২রা জুন, ২০১৬
প্রকাশিত- অক্ষর সংলাপ পত্রিকা (বর্ষবরণ সংখ্যা, ১৪২৬)

Comments

Popular posts from this blog

কোজাগরী