কাঁচ

হুট করে আসা সম্পর্কের পোকা,
চর্বি-জমা মাথায় নড়ে ওঠে।
আমরা বোকার থেকেও হদ্দ-বোকা,
ভাবি, প্রেম টবে গোলাপ হয়েই ফোটে।

ভালোবাসা, সিমপ্যাথি - সব মেকি,
তবুও মানুষ ভালোবাসায় বাঁচে।
মাটির টবে ফুটেছে প্রেম, ফেক-ই,
হাত কেটে গেছে সম্পর্কের কাঁচে।

লিখিত- উত্তরপাড়া, ২২শে জুন, ২০১১
প্রকাশিত- শব্দসাঁকো (বসন্ত ক্রোড়পত্র, ২০১৯)

Comments

Popular posts from this blog

কোজাগরী