বিমূর্ত

ধড় ও মাথা পৃথক করে, সৃষ্টিকর্তা কি ধূর্ত!
আদর করে চিত্রকলার নাম রেখেছেন 'বিমূর্ত'।

একটা লেখা ভীষণ কাঁচা, অন্যটা ঠিক বোঝাই দায়,
আর বাকিরা ছন্দবিহীন, ছন্নছাড়া, খুব কাঁদায়।

কেউ বলেছে 'শ্রেষ্ঠ এটাই', 'বিচিত্র এই স্থাপত্য',
শেষ হল না, তারই আগেই! বক্তা বড় আপদ তো!

এইটে আসল ফটোগ্রাফি, ওইটে চিন্তাভাবনাহীন,
ঠিক বলেছেন, মুখ্যু আমি, আমায় একটু জাবনা দিন।

ভাবের ঘরে অভাব আমার, কারণ আমি মনুষ্যই,
ঈশ্বরেরই মূর্তি গড়ে, বলছ তাকে বিমূর্তই।

লিখিত- উত্তরপাড়া, ২৩শে এপ্রিল, ২০১৯
প্রকাশিত- ভাষা পত্রিকা (শারদীয়া ২০১৯)

Comments

Popular posts from this blog

কোজাগরী