গ্যাজেট
আনন্দ সব তোমারই হোক, বুকের উপর সব ক'টা দাগ আমার,
যেমন জলে জাহাজ হেঁকে, হিস্ট্রিতে খুব বিখ্যাত ডা-গামা।
হয়ত কোনো বিকেল বেলায় ইচ্ছা হবে গুপ্ত আবিষ্কারের,
গুলতে চিনি কফির কাপে আলগা চামচ থামলে, ভাবিস কারে?
সেসব কথা ভাবতে গিয়ে দৃষ্টিও তোর ঝাপসা হচ্ছে আরো,
কষ্ট হলেই অশ্রু লুকোস, কারণ? বয়স বেড়েছে চশমারও।
আজ বাদে কাল পুড়তে হবে, চিতার উপর শরীরটাকে রেখে,
ঊনিশ-বিশের যেটুকু ফাঁক, সেটাই ফারাক কফিন ও পেরেকে।
সবশেষে সেই ঘুমিয়ে পড়া, খেলার সময় সাঙ্গ হলে, ল্যাজে,
সব মানুষই চোরপকেটে লুকিয়ে রাখা ডোরেমনের গ্যাজেট।

লিখিত- উত্তরপাড়া, মার্চ ২০১৯
প্রকাশিত- "দুই মলাটে কবিসভা" সংকলন (কচিপাতা পত্রিকা)
Comments
Post a Comment