ঘুম
বলতে পারো, এখন কি মরশুম?
সব ভুলে যাই বসন্তখিদেয়।
শহর, গলি, পাড়াও নিঝ্ঝুম,
বলার মতো নতুন কিছু নেই।
একটা ঘুড়ি, হঠাৎ কেটে যায়,
তার পিছনে কে আর লাগায় দৌড়।
এখন সে আর জানলা খোলে কই?
যে মেয়েটার নাম রেখেছি ভোর।
শীত এলে পর বসন্ত আসবেই।
তবুও বলো, এখন কি মরশুম?
শহরতলি, কবরখানা জুড়ে,
কে ছড়ালো, প্রেমনাশক আর ঘুম?
লিখিত- উত্তরপাড়া, ২০শে মে, ২০১৬
প্রকাশিত- Education Today (2015-2016), Volume-67, The West Bengal University of Teachers' Training, Education Planning and Administration [Erstwhile David Hare Training College (Institute of Advanced Studies in Education), Kolkata.
Comments
Post a Comment